ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

নিউজ ডেস্ক
November 4, 2026 4:17 am
Link Copied!




আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের খেলা। কাতারে অনুষ্ঠিত ৮ দলের এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে শুরু হবে অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে হবে ক্যাম্প। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার পর নতুন করে যুবাদের দায়িত্ব পেয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর দেশের এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে নিজের কাজটা করতে হবে তো।’

‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল এবং হংকং দল। এ ছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ’ দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।