ঢাকাThursday , 5 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক
November 5, 2026 6:23 am
Link Copied!




রুপালি পর্দায় কখনো দুই প্রজন্মের শিল্পীর রসায়নও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার তেমনই এক জুটি নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে দক্ষিণী সিনেমায়। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান পেরিয়ে নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে ‘থালাইভা’খ্যাত রজনীকান্ত ও অভিনেত্রী শ্রীলীলাকে। রজনীকান্তের আসন্ন সিনেমা ‘ধর্মন’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও পরিচালক। একইভাবে রজনীকান্তের সঙ্গেও পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন শ্রীলীলা। অভিনেত্রীকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে সিনেমাটিতে তার উপস্থিতির আভাস দেওয়া হয়েছে।

রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। প্রাথমিকভাবে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হয় তার। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে তাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন শ্রীলীলা।

‘ধর্মন’-এর সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে এই জুটির নতুন কাজ নিয়েও সংগীতপ্রেমীদের আগ্রহ রয়েছে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।

প্রগতি টিভি/ এফ.এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।