ঢাকাThursday , 5 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

নিউজ ডেস্ক
November 5, 2026 6:07 am
Link Copied!



তিতাস গ্যাসের প্রায় ৩৪৮ কোটি টাকা বকেয়া রেখে বিক্রি হয়ে যাচ্ছে মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (৪৫০ মেগাওয়াট)। একটি ইংরেজি দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর নড়ে বসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবিস্থিত মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (৪৫০ মেগাওয়াট)-এর বিদ্যুৎকেন্দ্রটি নিলামে বিক্রয়ের বিজ্ঞপ্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর দৃষ্টিগোচর হয়েছে।

কোম্পানির একজন গ্রাহক হিসেবে দীর্ঘদিন গ্যাস সরবরাহ করা হয় এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে উত্তীর্ণ হওয়ায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস বিল ও অন্যান্য পাওনা বাবদ মোট ৩৪৭ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকা বকেয়া রয়েছে।

এমতাবস্থায়, বিদ্যুৎকেন্দ্রটি ক্রয়ের লক্ষ্যে চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে অত্র কোম্পানির দায়-দেনা পরিশোধের বিষয়ে অবহিত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস।

বিদ্যুৎকেন্দ্রটি কয়েক দফায় হাতবদল হয়। আমেরিকান কোম্পানি এইএস করপোরেশন নির্মাণ করলেও পরে যুক্তরাজ্যের কোম্পানি সিডিসি গ্লোবেক কাছে বিক্রি করে দেয়। সিডিসি গ্লোবেকের কাছ থেকে কিনে নেয় মালয়েশিয়ান পেন্ডেকার গ্রুপ।২০১৬ সালে চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন (সিজিএন) সম্পূর্ণ কিনে নেয়। বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে ২২ বছর মেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি ছিল তিতাস গ্যাসের।

প্রগতি টিভি/ এফ.এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।