ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নিউজ ডেস্ক
October 31, 2026 12:32 pm
Link Copied!




নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর উভয় দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। আগে থেকেই চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে ছিলেন পেসার আকিব নবি। এবার তিনি প্রথম তিন সিরিজের দলেও যুক্ত হয়েছেন।

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণ ছিটকে যাওয়ায় পুরো ‍সিরিজের জন্য বিবেচিত হলেন জম্মু-কাশ্মিরের এই পেসার। এর আগে ভারতের হয়ে কেবল একটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নবি। গত সেপ্টেম্বরে ঘরের মাঠের ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেকটা ছিল ভুলে যাওয়ার মতো। ১০ ওভারে উইকেটশূন্য থেকে তিনি ৮৪ রান দিয়েছিলেন।

কিউইদের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টের জন্য প্রসিধের ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এই টেস্টটি ওয়ানডে সিরিজের সমান্তরালেই অনুষ্ঠিত হবে। যে ওয়ানডে ম্যাচে নবি অভিষেক করেছিলেন, সেই ম্যাচেই কৃষ্ণের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। এর আগে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, ‘ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে প্রয়োজনীয় শারীরিক ধকল সহ্য করার সক্ষমতা অর্জনে কৃষ্ণের আরও কিছুটা সময় প্রয়োজন।’

ওয়ানডে সিরিজ থেকে বিরত থাকায় প্রসিধ ম্যাচ অনুশীলনের সুযোগ পাবেন এবং টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে পারবেন বলে আশা বিসিসিআইয়ের। আগামী ৪ থেকে ১৫ নভেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম তিন ওয়ানডেতে ভারতের স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অনশুল কম্বুজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডে) ও আকিব নবি।

শেষ দুই ওয়াডের স্কোয়াড : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্রা, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।
প্রগতি টিভি/ এফ.এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।