ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

নিউজ ডেস্ক
November 4, 2026 4:35 am
Link Copied!



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে চার জেলায় একযোগে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারী, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা জেলায় নতুন পুলিশ সুপার দায়িত্ব পেয়েছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কে কোথায় দায়িত্ব পেলেন:
 নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
 মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবি-র উপপরিচালক মো. বদরুদ্দোজার পূর্বের আদেশটি বাতিল করে তাকে মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-কে জামালপুরের নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবি-র পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডি ও ডিএমপিতে পদায়ন: একই প্রজ্ঞাপনে নীলফামারীর বিদায়ী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের বিদায়ী পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও, গত ২২ সেপ্টেম্বর জারিকৃত অপর এক প্রজ্ঞাপনে সিআইডি-র বিশেষ পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলি করার যে আদেশ দেওয়া হয়েছিল, তা এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।