ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

ইরানে ৯ নভেম্বর অমাবস্যার রাতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Link Copied!




ইরানে আগামী ৯ নভেম্বর রাতে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এদিন মধ্যপ্রাচ্যে নতুন চাঁদের জন্ম হবে। ফলে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। এরফলে আকাশ অন্ধকার থাকবে। আর এই অন্ধকারকে কাজে লাগিয়েই হামলা চালাতে চায় তারা।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ শুক্রবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ৯ নভেম্বর নিয়ে আলোচনা হয়। কারণ ওইদিন মধ্যপ্রাচ্যে অমাবস্যা চলবে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ফক্স নিউজকে এ নিয়ে বলেছেন, “৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে নতুন চাঁদের জন্ম হবে। যার অর্থ চাঁদের আলো খুবই কম থাকবে। যা সামরিক অভিযানের জন্য আদর্শ।”

এদিকে গতকাল নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “(ইরান নিয়ে) আমি এখন সিদ্ধান্ত নেব। আমরা কী যুদ্ধ আরও চালিয়ে নেব, হামলা চালাব? নিশ্চিত করতে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এটি আর সক্রিয় হবে না?”

এ সময় প্রয়োজন হলে পুরো ইরানকে ধ্বংস করে দেবেন বলেও হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, “আমি চাইব না ইরানের বাকি অংশ ধ্বংস করে দিতে। তবে আমাকে মনে হয় এটি করতে হবে। এ ব্যাপারে আপনার শিগগিরই জানতে পারবেন।”

প্র্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।