ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
November 7, 2026 6:39 am
Link Copied!




জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিজের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে যার একসময় পরিচিত ছিল, সেই মানুষটাই একসময় হেনস্তার মুখে পড়েছিলেন কলেজ ছাত্রীদের হাতে।

কী ঘটেছিল? তা সদ্য কেবিসির অনুষ্ঠানে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে ওই পর্বে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

কলেজের ছাত্রীদের হাতে টিজিং-এর শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এই ধরণের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।

কেবিসি-র মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই… প্রথমবার যেদিন আমরা মিরাণ্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল— ‘আয়ে হায়ে কী চলন!’

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনও নারীর সঙ্গে এই ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরাণ্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…’।

কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন যে, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

প্র্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।