ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

শখের শীতের খুশি

বিনোদন ডেস্ক
November 4, 2026 4:22 am
Link Copied!




মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের কাছে বছরের সবচেয়ে পছন্দের সময় শীতকাল। কেন এই ঋতু তাঁর এতটা প্রিয়, সে কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি শীতকাল নিয়ে নিজের ভালো লাগার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘স্টাইল করে অনেক আরাম। শীতকালে ঘুরে অনেক আরাম। আমি অনেক ফুডি; খেয়ে অনেক আরাম। ঘাম হয় না। সব মিলিয়ে উইন্টার বেস্ট টাইম।’ এদিকে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন শখ। নাটকে কাজের পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানেও দেখা যাচ্ছে তাঁকে। মাঝেমধ্যে অংশ নিচ্ছেন ফ্যাশন শোতেও। ফলে শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের শারীরিক পরিবর্তন নিয়েও বেশ সচেতন শখ। মাত্র সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ওজন ৫৫ কেজি। খাবারের অভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি নিয়মিত জিম করছেন। নিজের প্রতি যত্নশীল হওয়ার এই প্রচেষ্টার মধ্য দিয়ে নতুন করে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শখের। এরপর ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, প্রেম ও বিয়েকে ঘিরে জটিলতার কারণে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। দীর্ঘ বিরতির পর গত কয়েক বছর ধরে আবারও কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। একসময় ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ছিলেন শখ। বিরতি কাটিয়ে নতুন করে অভিনয়ে ফেরার পাশাপাশি বিভিন্ন আয়োজনে তাঁর উপস্থিতিও দর্শকদের আগ্রহ তৈরি করছে।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।