ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

নিউজ ডেস্ক
October 28, 2026 3:34 am
Link Copied!




ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি হয়নি। একমাত্র বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে তার ইনিংসও খুব বেশি লম্বা হয়নি। তাতে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে ২৫.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন বাবর আজম।

দ্রুত উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। দুই ওপেনারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে তিনে নেমে দেখে-শুনে খেলার চেষ্টা করেন বাবর। অভিজ্ঞ এই ব্যাটার ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৯ রানে।

বাবরের পর দ্রুতি ফেরেন সাইফ বেগ ও সালমান আলি আগা। এরপর হাসান নাওয়াজ এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও আরেক প্রান্তে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। এক সময় ধৈর্য্য হারিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন হাসান। তার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ১৭ রান। শেষ দিকে শাহিন আফ্রিদি ১৩ বলে ১৫ রান করলে একশ ছুঁতে পারে পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দিলশান মাদুশঙ্কা। ৮.৩ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।