ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

বিনোদন ডেস্ক
November 4, 2026 5:18 am
Link Copied!




তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্রিয় তারকাদের সম্পর্ক, ভালোবাসা কিংবা বিয়ের খবর নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই আগ্রহের কেন্দ্রে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিপাড়ায়।

ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের এই আলোচনা যখন টালিপাড়ায়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিমির একটি ভিডিও। সেখানে নিজের জীবনের বিশেষ একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

সেই মানুষটি মিমির বাড়ির গৃহকর্মী বুল্টি। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর পাশে রয়েছেন তিনি। শুধু দৈনন্দিন কাজের মধ্যেই তাদের সম্পর্ক সীমাবদ্ধ নয়; মিমির সুখ-দুঃখ, অসুস্থতা সব সময়েই ছায়ার মতো পাশে থাকেন বুল্টি। অনেকটা পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন মিমি।

বুল্টিকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, ‘ ১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ তার ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

মিমির এমন আন্তরিকতায় মুগ্ধ সামাজিক যোগাযোগমা ধ্যমের ব্যবহারকারীরা। বুল্টির প্রতি অভিনেত্রীর সম্মান ও ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, তারকাখ্যাতির আড়ালে থাকা এমন মানবিক সম্পর্কই মিমির অন্য একটি দিক তুলে ধরে।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।