ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিনেমায় শরিফুল রাজ

বিনোদন ডেস্ক
October 31, 2026 4:36 am
Link Copied!




চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে বাজিমাত করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমার কাজ। এর মধ্যেই আরও একটি নতুন সিনেমায় যুক্ত হলেন রাজ। এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। যিনি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন। এবার প্রথমবার বানাবেন পূর্ণদৈর্ঘ সিনেমা। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত করেননি।

গেল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছেন নির্মাতা। সে ছবি দিয়ে সিনেমার ঘোষণাও দিলেন তিনি। সিনেমা ও অন্য শিল্পীদের নাম আপাতত গোপন রাখছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেসব জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সৈয়দ শাকিল জানান, এমন একটি গল্প তিনি বড় পর্দায় তুলে ধরবেন, যেটা মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারবে।

নির্মাতার কথায়, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন এই সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা শাকিল জানান, চলতি বছর ডিসেম্বর কিংবা নতুন বছরের জানুয়ারিতে শুটিংয়ের পরিকল্পনা সাজাচ্ছেন তারা। আর সিনেমাটি মুক্তি পেতে পারে কোরবানির ঈদে।

এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজের আরেকটি সিনেমাও আসার কথা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। এতে রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।