ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
October 27, 2026 6:20 am
Link Copied!




হাতে কফির কাপ আর জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত— এবার নিজেকে এভাবেই মেলে ধরে ভক্তদের মনে ঝড় তুললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।  

সদ্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিরসবুজ এই নায়িকা। যেখানে তাকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল, ছিমছাম ও শান্ত লুকে।

পরনে হালকা গোলাপি রঙের একটি শার্ট আর ঢিলেঢালা জিন্স। সিম্পল এই লুকেই নজর কেড়েছে তার এই লুক।

দেখা যায়, বড় একটি কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন; আর সঙ্গে দিয়েছেন মিষ্টি হাসি।

গ্লাসঘেরা জানালায় হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা; আবার বাইরে আনমনে তাকিয়ে থাকার ভঙ্গিতেও ছিলেন। খোলা চুলে ও হালকা মেকআপে তার এই লুক হয়ে ওঠে অনন্য।

দারুণ এই মুহূর্ত নিয়ে ক্যাপশনে লিখেছেন— ‘হাতে কফি, মনে শান্তি।’

তার এই ছবিগুলো সামনে আসার পর থেকেই মন্তব্য ঘরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন এই নায়িকাকে। পাশাপাশি তার এই লুকে সবাই যেন নতুন করে তার রূপের জাদুতে বুঁদ হয়ে গেছেন

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।