ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

পপির আফসোস

বিনোদন ডেস্ক
October 27, 2026 5:44 am
Link Copied!




অভিনেত্রী পপি বলেন, ‘অভিনয় জীবনে কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। একবার একজনের সঙ্গে (শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। তিনি আমার জন্য সঠিক মানুষ ছিলেন না। আর এটিই আমার জীবনের বড় আফসোস।’ নব্বই দশকের শেষের দিকে সিনেমাপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন শাকিল খান ও পপি। এ জুটির সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শক হুমড়ি খেয়ে পড়তেন। ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে তাঁদের প্রথম দেখা যায়। এটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। তবে একসঙ্গে সিনেমা করতে গিয়ে তাঁরা একে অপরের প্রেমেও পড়েন। প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় বলে সে সময় গুঞ্জন উঠেছিল। পপি তখন তা অস্বীকার করেছিলেন। কিন্তু শাকিল নাছোড়, তিনি সব জায়গায় বিয়ের কথা বলে বেড়াতে শুরু করেন। এ নিয়ে একাধিক জিডিও হয়। ২০১৭ সালে শাহরিয়ার নাজিম জয়ের টকশো ‘সেন্স অব হিউমার’-এ হাজির হয়েছিলেন পপি। ওই অনুষ্ঠানে স্বীকার করলেন শাকিলের সঙ্গে তাঁর প্রেমের কথা। শাকিল-পপির পর্দা-জুটি ভেঙে যাওয়ার জন্য শাকিলের পাগলামিকে দায়ী করেন অভিনেত্রী। এ কারণে প্রযোজক-পরিচালকরা তাঁদের নিয়ে পরে আর সিনেমা  বানাননি। সিনেমা সংশ্লিষ্টদের মতে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত নানা স্ক্যান্ডালে জড়িয়ে শেষ পর্যন্ত শাকিল-পপি জুটিটি ভেঙে যায়। এ জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো-

‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘আমার বউ’, ‘মা যখন বিচারক’ ও ‘অগ্নিসাক্ষী’।

উল্লেখ্য, পপির ক্যারিয়ারে কমার্শিয়াল সিনেমার সংখ্যাই বেশি। সেগুলোতে ক্যারেক্টারের ভেরিয়েশন আছে।

তবে তাঁকে বদমেজাজি, অহংকারী ক্যারেক্টারগুলোতে অনবদ্য লাগে। কমার্শিয়াল ছবিতে গুড লুকিং, গ্ল্যামার, গুড ভয়েস, গুড অ্যাকটিং এসবের যে সমাবেশ দরকার তার সবকটিই পপির মধ্যে আছে।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।