ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আবহাওয়া
  4. আর্ন্তজাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. জেলা সংবাদ
  8. ধর্ম
  9. নিয়োগ বিজ্ঞপ্তি
  10. ফিচার
  11. বিজ্ঞান ও প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. রেসিপি
আজকের সর্বশেষ সবখবর

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

নিউজ ডেস্ক
October 1, 2026 9:35 am
Link Copied!




‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রায় ত্রিশটি বিড়ালকে টিকা প্রদান করা হয়।

কর্মসূচি অংশ নিয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া হাবিব বলেন, ‘আজ বিড়াল ও কুকুরের জন্য বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এবং আমার নিজের প্রিয় বিড়ালকে বিনামূল্যে রেবিসের টিকা দিতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত ও গর্বিত। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। শুধু নিজের পোষা প্রাণীকে নিরাপদ রাখাই নয়; নিয়মিত টিকাদানের মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ ও আশেপাশের মানুষকেও জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারি।’

কর্মসূচি সম্পর্কে ক্লাবের সহ-সভাপতি ইকবাল হাসান আদি বলেন, ‘জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এ রোগ প্রতিরোধে প্রাণীদের টিকাদানের আওতায় আনা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি আমাদের একটি ছোট্ট উদ্যোগ হলেও প্রাণীদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সিনিয়র প্রভাষক ড. মো. শামসুর রহমান বলেন, ‘ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও জলাতঙ্কে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। ফলে রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে আমাদের দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রাস্তায় থাকা কুকুর-বিড়ালসহ অনেক প্রাণীকে নিয়মিত টিকাদানের আওতায় আনা সম্ভব হয় না। এমনকি অনেক পোষা প্রাণীও টিকা থেকে বঞ্চিত থাকে। এই বাস্তবতায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ রেবিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

দিনব্যাপী চলা কর্মসূচিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকরা পোষা প্রাণীর টিকা প্রদান করে। সেবা নিতে আসা শিক্ষার্থী ও আশেপাশের এলাকার বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

প্রগতি টিভি/ এফ এম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।